নাটোরে কোটি টাকার নকল যৌন উত্তেজক ওষুধ জব্দ


স্বাস্থ্য সদর

নিজস্ব প্রতিবেদক

(৮ মাস আগে) ৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ৪:২৮ অপরাহ্ন

natoreview

নাটোরে যৌথ বাহিনী সোমবার জব্দ করা যৌন উত্তেজক ওষুধ স্যাফরন। ছবি : নাটোরভিউ২৪

নাটোরে যৌথ বাহিনী সোমবার (৪ জুলাই) রাতে কোটি টাকা মূল্যের বিপুল পরিমান নকল যৌন উত্তেজক ওষুধ জব্দ করেছে। নাটোর সদর উপজেলার লক্ষিপুর খোলাবাড়িয়া ওষুধি গ্রামে অভিযান চালিয়ে জব্দ করা এসব বিপুল পরিমান নকল যৌন উত্তেজক ওষুধ পরে রাতেই ধ্বংস করেছে যৌথ বাহিনী।

জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, সেনাবাহিনী ও ঔষধ প্রশাসন অধিপ্তরের সমন্বয়ে বিশেষ টিম সোমবার বিকাল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সদর উপজেলার লক্ষ্মীপুর ও আমিরগঞ্জে ভেষজ পল্লির তিনটি কারখানায় অভিযান চালিয়ে এসব নকল যৌন উত্তেজক স্যাফরন বড়ির সাতশত কৌটা ওষুধ ও হালুয়া জব্দ ও পরে ধ্বংস করে।

এ সময় ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মাখনুওন তাবাসসুম বলেন,  ভেষজ ঔষধের আড়ালে এসব কারখানায় চীন থেকে আমদানি করা ক্ষতিকর যৌন উত্তেজক কেমিক্যাল দিয়ে নকল ওষুধ তৈরি করে অনলাইন ও অফলাইনে বিক্রি করা হতো। এ সময় ৩টি কারখানা থেকে প্রায় ১ কোটি টাকার নকল ওষুধ জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসব কারখানা মালিক শরিফুল ইসলাম, গোলাম মোস্তফা, রাজু, সাব্বির, সজল ও সেলিমকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার সকালে স্থানীয় ভেষজ চাষী নেতা জয়নাল আবেদীন বলেন, এই ভেষজ পল্লিতে শত শত ভালো কারখানা রয়েছে। গুটি কয়েকের অসততার কারণে যেন ভেষজ পল্লির ভালো চাষী ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।

স্বাস্থ্য থেকে আরও পড়ুন

সর্বশেষ