নাটোরে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি


স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক

(৯ মাস আগে) ২৪ জুন ২০২৫, মঙ্গলবার, ৮:৫৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:২৬ অপরাহ্ন

natoreview

নাটোরে মঙ্গলবার ছয় দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি। ছবি : নাটোরভিউ২৪

নিয়োগ বিধি সংশোধন ও টেকনিক্যাল পদ মর্যাদানসহ ছয় দফা দাবিতে নাটোরে মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন নাটোর সদর শাখা।

অবস্থান কর্মসূচিতে প্রস্তাবিত ৬ দফা বাস্তবায়নের দাবি নিয়ে বক্তৃতা করেন, সংগঠনের নাটোর সদর উপজেলা শাখার সভাপতি স্বাস্থ্য সহকারী মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও স্বাস্থ্য সহকারী মো. ইব্রাহিম হোসেন, সহসভাপতি ও স্বাস্থ্য সহকারী অতীশ দিপঙ্কর, স্বাস্থ্য সহকারী মো. আব্দুর রশিদ মোল্লা, মো. তরিকুল ইসলাম, রিনা পারভিন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দাবি বাস্তবায়ন না করলে ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

 

স্বাস্থ্য থেকে আরও পড়ুন

সর্বশেষ