বাগাতিপাড়ায় পুলিশের ওপেন হাউজ ডে


বাগাতিপাড়া

বাগাতিপাড়া প্রতিনিধি

(১ বছর আগে) ২৯ মে ২০২৫, বৃহস্পতিবার, ৯:০০ অপরাহ্ন

natoreview

গ্রাফিক্স : নাটোরভিউ২৪

সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, যৌন হয়রানি ও সমাজের বিভিন্ন অপরাধ নির্মূলের লক্ষ্যে বাগাতিপাড়ায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে বাগাতিপাড়া থানা প্রাঙ্গণে থানা পুলিশের আয়োজনে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন এলাকার সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতে কর্মপরিষদ ও সূরা সদস্য আব্দুর রউফ, যুবদল নেতা হানিফুর রহমান, সাংবাদিক হুমায়ূন কবীর প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি মাহমুদা শারমীন নেলী বলেন, মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও জঙ্গিবাদ নির্মূলে পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে। আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটে এমন ঘটনা ও তথ্য পুলিশকে অবগত করার পাশাপাশি কোনো পুলিশ কর্মকর্তা আইন বহির্ভূত কোনো কাজে জড়িত হলে কিংবা অযথা কাউকে হয়রানি করলে সরাসরি জানানোর জন্য তিনি আহ্বান জানান।