বাগাতিপাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন


স্বাস্থ্য বাগাতিপাড়া

বাগাতিপাড়া প্রতিনিধি

(১০ মাস আগে) ২৮ মে ২০২৫, বুধবার, ১০:০৯ অপরাহ্ন

natoreview

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে বুধবার বাগাতিপাড়ায় রচনা ও চিত্রাংকণ প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা। ছবি : নাটোরভিউ২৪

‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাদ্য সর্বজনীন’ স্লোগানে বাগাতিপাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৮ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এক শোভাযাত্রা গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে হাসপাতালের ‘স্বাস্থ্যগাথা’ সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি থেকে পুষ্টি সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সূচনা মনোহরার সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, প্রাণি সম্পদ কর্মকর্তার ডা. হায়দার আলী, মৎস্য কর্মকর্তা এসএম মাহামুদুল হাসান, জুনিয়র সার্জন (গাইনি অ্যান্ড অবস) ডা. খন্দকার মাহবুবা জান্নাত, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাকেহা জাবীন প্রমুখ। পরে দিবসটি উপলক্ষে রচনা ও চিত্রাংকণ প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।

স্বাস্থ্য থেকে আরও পড়ুন

সর্বশেষ