বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার নাটোরে শোভাযাত্রা। ছবি : নাটোরভিউ২৪
নাটোরে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সিভিল সার্জন অফিসের মিলনায়তনে বেসরকারি সংস্থা লাসটার এই আয়োজন করে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় লাসটারের সভাপতি লায়লা আরজুবান্দ বানুর সভাপতিত্বে বক্তৃতা করেন, নাটোরের সিভিল সার্জন ডা. মো. মুক্তাদির আরিফিন, সাবেক সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত হোসেন, ডা. সুকন্যা সরকার, ব্র্যাক জেলা সমন্বয়কারী মাহফুজুর রহমান, নাটোর প্রেস ক্লাবের সহসভাপতি ও যুগান্তরের নাটোর প্রতিনিধি শহীদুল হক সরকার, সাংবাদিক আব্দুল হাকিম, লাসটারের সমন্বয়কারী মো. জেকের আলী রায়হান।
দিবস পালন উপলক্ষে এর আগে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আদালত চত্বর হয়ে আবার সেখানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
