নাটোরে দুদিনের ব্যবধানে বেড়েছে সবজির দর


অর্থ-বাণিজ্য

আল মামুন

(৩ বছর আগে) ৫ মার্চ ২০২৩, রবিবার, ৭:১৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:১৯ অপরাহ্ন

natoreview

নাটোরে দুদিনের ব্যবধানে বেড়েছে সবজির দর
নাটোরের হাটবাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ। তবে দুদিনের ব্যবধানে প্রকারভেদে সবজির দাম কিছুটা বেড়েছে। এতে কিছুটা লাভের মুখ দেখছেন বলে জানালেন চাষিরা। তবে কমতির দিকে নতুন আলু ও টমেটোর দাম।
নাটোরে দুদিনের ব্যবধানে বেড়েছে সবজির দর
 


হাঁকডাকে ভোর থেকেই সরগরম নাটোরের স্টেশন বাজার। এখানে পাওয়া যায় ফুলকপি, শিম, বেগুন, আলুসহ নানা ধরনের সবজি। টাটকা ও বিষমুক্ত হওয়ায় দূর-দূরান্তের পাইকারও সবজি কিনতে ভিড় করেন এই বাজারে।


বাজারে সবজির সরবরাহ ভালো থাকলেও দামে ঊর্ধ্বগতি। ফুলকপি, মুলা, বেগুন ও শিমসহ বেশ কিছু সবজির দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। তবে নতুন আলু ও টমেটোর দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে।

সবজির আজকের পাইকারি দাম প্রতি কেজিতে আগে ছিল ফুলকপি ২০ থেকে ২৫ টাকা, আর এখন বেড়ে দাঁড়িয়েছে ২৫ থেকে ৩০ টাকা। শিম ২৫ থেকে ৩০ টাকা থেকে হয়েছে ৩৫ থেকে ৪০ টাকা। এছাড়া মুলা, বেগুন, লাউয়ের দাম কেজিতে বেড়েছে ৫ টাকা করে।

আরও পড়ুন: লোকসানের শঙ্কায় শুঁটকি ব্যবসায়ীরা

এদিকে ভরা মৌসুমে বেশ কিছু সবজির দাম ভালো পাওয়ায় খুশি কৃষক। তবে নতুন আলু, বাঁধাকপি ও টমেটোর চাহিদা কমে আসায় দামও কমতির দিকে। নতুন আলুর দাম কমে ৪০ টাকা থেকে ২৫ টাকা হয়েছে। টমেটো ৪০ থেকে ৪৫ টাকা থেকে হয়েছে ৩০ থেকে ৩৫ টাকা এবং বাঁধাকপি প্রতি পিসে দাম কমেছে ৩ টাকা করে।

আড়তদাররা বলেন, বাজারে পাইকারি ক্রেতাদের আনাগোনার ওপর নির্ভর করে দাম বাড়ে-কমে সবজির।

চলতি বছর জেলায় এক লাখ ২০ হাজার মেট্রিক শীতকালীন সবজির উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে স্থানীয় কৃষি বিভাগ। আর এ পর্যন্ত প্রায় ৪৫ হাজার মেট্রিক টন সবজি বাজারে সরবরাহ হয়েছে।

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

সর্বশেষ