বড়াইগ্রাম উপজেলা মিল মালিক ও চাউল ব্যবসায়ী সমিতির কার্যালয়ের উদ্বোধন


অর্থ-বাণিজ্য বড়াইগ্রাম

বড়াইগ্রাম প্রতিনিধি

(৩ সপ্তাহ আগে) ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৭:০৮ অপরাহ্ন

natoreview

বড়াইগ্রাম উপজেলা মিল মালিক ও চাউল ব্যবসায়ী সমিতির কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস। নাটোর ভিউ২৪

নাটোরের বড়াইগ্রাম উপজেলা মিল মালিক ও চাউল ব্যবসায়ী সমিতির কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার বিকালে উপজেলার বনপাড়া বাজারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সমিতির সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক কিশোর কুমার কুন্ডুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা খাদ্য কর্মকর্তা মো: ডালিম কাজী, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম (টেকনিক্যাল) রেজাউল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম ও বনপাড়া খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা পারভীন বক্তব্য রাখেন। 

এর আগে প্রধান অতিথি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়ের উদ্বোধন করেন।

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

সর্বশেষ