বনপাড়া ডিজিটাল চক্ষু হাসপাতালের যাত্রা শুরু


স্বাস্থ্য বড়াইগ্রাম

বড়াইগ্রাম প্রতিনিধি

(১১ মাস আগে) ১ মে ২০২৫, বৃহস্পতিবার, ৯:৩৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:৫৭ অপরাহ্ন

natoreview

বনপাড়া ডিজিটাল চক্ষু হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। ছবি : নাটোরভিউ২৪

বড়াইগ্রামের বনপাড়া ডিজিটাল চক্ষু হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ মে) হাসপাতালটির চেয়ারম্যান আবুল কাশেম পাটোয়ারীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বনপাড়া ডিজিটাল চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক আনিস। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম, জেলা বিএনপির সদস্য অধ্যাপক লুৎফর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মলয় কুমার কুণ্ডু, আমেনা হাসপাতালের স্বত্তাধিকারী ডা. আনসারুল হক, সাধারণি বিমা করপোরেশনের সাবেক ব্যবস্থাপক প্রকৌশলী আবুল কালাম আজাদ, বনপাড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সরদার রফিকুল ইসলাম, সাবেক যুগ্ন আহ্বায়ক খলিলুর রহমান, থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নাটোর জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট মোখলেছুর রহমান মিলন, বড়াইগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি অহিদুল হক, কেন্দ্রীয় প্রেস ক্লাব সভাপতি পিকেএম আব্দুল বারী, কালিকাপুর ক্লাবের সভাপতি হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য থেকে আরও পড়ুন

সর্বশেষ