নাটোরে ফের সবজির দাম বেড়েছে


অর্থ-বাণিজ্য

আল মামুন

(৩ বছর আগে) ৫ মার্চ ২০২৩, রবিবার, ৭:১৭ অপরাহ্ন

natoreview


সরবরাহ কম থাকায় নাটোর স্টেশন বাজারে গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে সব ধরনের সবজিতে প্রতি কেজিতে বেড়েছে ২ থেকে ৫ টাকা পর্যন্ত। কৃষকদের দাবি, শীতের কারণে উৎপাদন কমে আসায় বাজারে সবজির সরবরাহ কম। আর ব্যবাসয়ীরা বলছেন, সরবরাহ বৃদ্ধি না পেলে সবজির দাম আরও বাড়তে পারে।
নাটোরে ফের সবজির দাম বেড়েছে
 


বুধবার (১৮ জানুয়ারি) নাটোর স্টেশন বাজারে ফুলকপি ১৮ থেকে ২২ টাকা কেজি, বাঁধাকপি ১০ থেকে ১২ টাকা পিস, লাউ  ২৫ থেকে ৩০ টাকা পিস, শিম ২০ থেকে ২২ টাকা কেজি, মুলা ৮ থেকে ১০ টাকা কেজি, বেগুন ১৮ থেকে ২০ টাকা কেজি, আলু ২৫ থেকে ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

কৃষক সোবহান প্রামাণিক বলেন, ‘প্রচণ্ড ঠান্ডায় সবজি উৎপাদন কমে এসেছে। তবে উৎপাদন কমলেও বর্তমান দামে তাকে লোকসান গুনতে হচ্ছে না।’

কৃষক মাসুদ রানা বলেন, ‘গত বছর শীতকালীন সবজির দাম ভালো থাকায় এবার তিনি উৎপাদন বৃদ্ধি করেছিলেন। চলতি মৌসুমের শুরুতে দাম ভালো পেলেও মাঝখানে দাম কমে এসেছিল। ওই সময় তাদের লোকসান হলেও বর্তমান দামে তাদের উৎপাদন খরচ উঠে আসছে।’

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে সরবরাহ বাড়ায় কমছে সবজির দাম

কৃষক আবদুর রাজ্জাক বলেন, ‘উৎপাদন খরচ অনুযায়ী বাজার দাম নির্ধারণ করলে তাদের লোকসান গুনতে হয় না।’

আড়তদার আরিফ হোসেন জানান, ক্রেতার চাহিদার চেয়ে সরবরাহ কমে আসায় দাম বৃদ্ধি অব্যাহত আছে। সবজির সরবরাহ বৃদ্ধি না হলে দাম আরও বৃদ্ধি হবে বলে জানান তিনি।

প্রায় দেড়শ' বছরের পুরনো নাটোর স্টেশন বাজারে প্রতিদিন ৯০০ থেকে ১ হাজার মণ শীতকালীন সবজির সরবরাহ হলেও গত ২ সপ্তাহ ধরে ৫০০ থেকে ৬০০ মণ সরবরাহ হচ্ছে।

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

সর্বশেষ