নলডাঙ্গায় ওভারব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে এক অজ্ঞাতনাম (৪৫) ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী ও মাধনগর রেলওয়ে স্টেশন কার্যালয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বুড়িমারিগামী-বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের দরজার বাইরে মাথা বের করে দেখছিলো অজ্ঞাতনামা ব্যক্তিটি। এমন সময় অসর্তকতাবশত মাধনগর স্টেশনের ওভার ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে সেখানে পরে গিয়ে তার মৃত্যু হয়।
মাধনগর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. উজ্জল আলী বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।
