নলডাঙ্গায় ইজিবাইক উল্টে এসএসসি পরীক্ষার্থী নিহত


নলডাঙ্গা

নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৯:৩৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৩৭ অপরাহ্ন

natoreview

মো. রাকিবুল হোসেন

নলডাঙ্গায় ইজবাইক উল্টে চাপা পড়ে মো. রাকিবুল হোসেন নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও চারজন এসএসসি পরীক্ষার্থী।

সোমবার (২১ এপ্রিল) দুপুরের উপজেলার নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মহিষমাড়ি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিবুল উপজেলার বাশিলা পূর্বপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে। সে স্থানীয় বাশিলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। আহত অন্য এসএসসি পরীক্ষার্থীদের নাম পরিচয় পাওয়া যায়নি।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত ) মো. মনোয়ার জামান এ তথ্য নিশ্চিত করে জানান, রাকিবুল হোসেন অন্যরা দুপুরের দিকে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শেষে ইজিবাইক নিয়ে নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ঘুরতে যায়। এক পর্যায়ে ওই মহাসড়কের মহিষমাড়ি ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটি উলটে যায়। এতে ইজিবাইক চালকসহ সবাই সড়কের ওপর ছিটকে পড়ে। এসময় ইজিবাইকটি রাকিবুলের গায়ের ওপর আছরে পড়লে সে গুরুতর জখম হয়। এ অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর শহরের একটি বেসরকারি হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নলডাঙ্গা থেকে আরও পড়ুন

সর্বশেষ