সিংড়ায় দিনব্যাপি গ্রামীণ খেলাধুলা


খেলাধুলা সিংড়া

সিংড়া প্রতিনিধি

(১ বছর আগে) ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৭:০০ অপরাহ্ন

natoreview

সিংড়ায় ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের হতে ট্রফি তুলে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। ছবি : নাটোরভিউ২৪

মাদক থেকে ফেরাতে নাটোরের সিংড়ায় যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল ৫ টায় পেট্রোলবাংলা পয়েন্ট এলাকায় ঈদুল ফিতর উপলক্ষে এক ব্যতিক্রম টুর্নামেন্টের আয়োজন করেন উপজেলার তাজপুর ইউনিয়নের কয়ড়াবাড়ী গ্রামের যুব সমাজ।

অনুষ্ঠানে স্থানীয় যুবক ইঞ্জিনিয়ার আবু হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।

টুর্ণামেন্টে উপস্থিত যুবক ও শিশু-কিশোরদের কাছ থেকে কোন দিন মাদক সেবন করবে না মর্মে শপথ নেয়া হয়।

এর আগে একই ইউনিয়নের শহরবাড়ী গ্রামে যুব সমাজের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে দিনব্যাপি বিভিন্ন গ্রামীন খেলাধুলার আয়োজন করা হয়। ছেলেদের তৈলাক্ত কলা গাছ বেয়ে উপরে ওঠা, অংক দৌড়, লং জাম্প, হাই জাম্প আর মেয়েদের হাত বেঁধে বিস্কুট দৌড়, বউ-ঝিদের বালিশ প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাঁজো, চোখ বেঁধে হাড়ি ভাঙ্গা প্রতিযোগিতা সকলের দৃষ্টি আকর্ষণ করে এবং উৎসবমূখর পরিবেশের সৃষ্টি হয়।

খেলায় স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউএনও মাজহারুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দাউদার মাহমুদ, সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কাফি প্রমুখ।

খেলাধুলা থেকে আরও পড়ুন

সর্বশেষ