বেশি ভাড়া আদায়

বাগাতিপাড়ায় দুই বাস কাউন্টারকে জরিমানা


বাগাতিপাড়া

বাগাতিপাড়া প্রতিনিধি

(১ বছর আগে) ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৬:১৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:১৩ অপরাহ্ন

natoreview

বাগাতিপাড়ায় অতিরিক্ত ভাড়া আদায় করায় জিএম ট্রাভেলস বাস কাউন্টারকে জরিমানা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা। ছবি : নাটোরভিউ২৪

বাগাতিপাড়ায় নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায় করায় সড়ক পরিবহন আইনে দুই বাস কাউন্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (৩ এপ্রিল) বিকাল ৫টার দিকে উপজেলা তমালতলা বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও হা-মীম তাবাসসুম প্রভার ভ্রাম্যমান আদালত এ দণ্ডাদেশ দেন।

ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে উপজেলা তমালতলা মোড় বাজারের বাস কাউন্টারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। বেশি ভাড়া আদায় করা ও মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৮০ ধারায় জিএম ট্রাভেলসের বাস কাউন্টারে ৫ হাজার টাকা এবং আরএন পরিবহনের কাউন্টারে এক হাজার টাকা অর্থদ­ প্রদান করা হয়। এ সময় বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামসহ বিআরটিএ ইন্সপেক্টর উপস্থিত ছিলেন।

ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা বলেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।