বড়াইগ্রামে শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে শোভাযাত্রা। ছবি : নাটোরভিউ২৪
‘অধিকার, সমতা, ক্ষমতায়ন- নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বড়াইগ্রামে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভীনের পরিচালনায় সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরল মুরমু, সাংবাদিক পিকেএম আব্দুল বারী ও স্কুল শিক্ষক মাহফুজা পারভীন বক্তৃতা করেন।
এর আগে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
