দিঘাপতিয়া রাজবাড়ি


মতামত

নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৫ মার্চ ২০২৩, রবিবার, ৬:৩১ অপরাহ্ন

natoreview

দিঘাপতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন নাটোরে অবস্থিত। এককালের দিঘাপতিয়ার রাজাদের বাসস্থানই বর্তমানে উত্তরা গণভবন নামে পরিচিত। ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিঘাপতিয়া রাজবাড়িকে ‘উত্তরা গণভবন’ নামে নামকরণ করেন। বঙ্গবন্ধু  ওই বছর আজকের দিনে অর্থাৎ ৯ ফেব্রুয়ারি এই রাজবাড়ির মূল প্রাসাদে মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেন। সেই থেকে রাজবাড়িটি ‘উত্তরা গণভবন‘-এর প্রকৃত মর্যাদা লাভ করে।

প্রতিষ্ঠার ইতিহাস : প্রায় তিনশত বছরের ঐতিহ্যবাহী দিঘাপতিয়া রাজবাড়িটি বাংলাদেশের প্রাচীন ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। দিঘাপতিয়া রাজপ্রাসাদের মূল অংশ এবং সংলগ্ন কিছু ভবন নির্মাণ করেছিলেন দিঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায়।

রাজবংশের ষষ্ঠ রাজা প্রমদানাথ রায় ১৮৯৭ সালের ১০ জুন নাটোরের ডোমপাড়া মাঠে তিনদিনব্যাপী বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের এক অধিবেশন আয়োজন করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরসহ অনেক বরেণ্য ব্যক্তি এ অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন।