ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাগাতিপাড়ায় বুধবার ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প উদ্বোধন করছেন দলটির নাটোর জেলা শাখার বিএম সম্পাদক মো. ওমর আব্দুল্লাহ শিমুল। ছবি : নাটোরভিউ২৪
বাগাতিপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও পেড়াবাড়িয়া দাখিল মাদরাসায় বিনামূল্যে শিক্ষার্থীদের ব্লাড গ্রুপ নির্নয় করা হয়।
ছাত্রশিবিরের বাগাতিপাড়া আদর্শ থানা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাটোর জেলা শাখার বিএম সম্পাদক মো. ওমর আব্দুল্লাহ শিমুল। এসময় অন্যদের মধ্যে ছিলেন থানা ছাত্রশিবির সভাপতি মো. মিঠু সরকার ও সেক্রেটারি মো. শাহীন আলম প্রমুখ।
