বাগাতিপাড়ায় গভীর রাতে আমের আড়তে আগুন


বাগাতিপাড়া বাগাতিপাড়া

বাগাতিপাড়া প্রতিনিধি

(১ বছর আগে) ২৬ জানুয়ারি ২০২৫, রবিবার, ৭:২৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:০৪ অপরাহ্ন

natoreview

বাগাতিপাড়ার তমালতলা বাজারের শনিবরে রাতে আগুনে পুড়ছে আমের আড়ত। ছবি : নাটোরভিউ২৪

বাগাতিপাড়া উপজেলার তমালতলা বাজারের শনিবার রাত ৩টার দিকে যুবলীগের সাবেক নেতার মওসুমি আমের আড়তে আড়ত আল হাসিব ফলভাণ্ডারে আগুন লাগে।  তবে আড়ত মালিকের দাবি শত্রুতা করে কেউ তার আড়তে আগুন লাগিয়ে দিয়ে থাকতে পারেন।

ফায়ার সার্ভিস বলছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

এ বিষয়ে আড়ত মালিক থানায় জিডি করেছেন। ক্ষতিগ্রস্ত বাবুল আখতার লিটন বাগাতিপাড়া সদর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি।  তিনি জানান, তার আড়তে মওসুমি আমের ব্যবসা করেন। বর্তমানে ওই আড়ত বন্ধ থাকে। ওই রাতে বাজার থেকে স্থানীয়রা তাকে আগুন লাগার খবর দেন। পরে ছুটে এসে তার আড়তে আগুন জ্বলতে দেখেন। পরে স্থানীয় ও দয়ারামপুর ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে তার ৩৫০টি পুরোনো আমের ক্যারেট, টিন ও আসবাবপত্রসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।  তার অভিযোগ, কেউ শত্রুতা করে তার আড়তে আগুন লাগিয়ে দিয়ে থাকতে পারেন।

দয়ারামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফজলুর রহমান বলেন, বৈদ্যুতিক শটসার্কিট থেকে সেখানে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।