বড়াইগ্রামে দুই ভুয়া চক্ষু চিকিৎসকের জেল-জরিমানা


স্বাস্থ্য বড়াইগ্রাম

বড়াইগ্রাম প্রতিনিধি

(১ বছর আগে) ২১ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৯:১২ অপরাহ্ন

natoreview

বড়াইগ্রামের শ্রীরামপুরে মঙ্গলবার দুই ভুয়া চক্ষু চিকিৎসককে জেল-জরিমানা করছেন ভ্রাম্যমান আদালত। ছবি : নাটোরভিউ২৪

বড়াইগ্রামে জাল সনদপত্র ব্যবহার করে চক্ষু ক্যাম্প পরিচালনা করায় ভুয়া চক্ষু চিকিৎসক শাহিন আলমকে ২০ হাজার টাকা জরিমানাসহ এক মাসের এবং স্বপ্না খাতুনকে ৫ হাজার টাকা জরিমানাসহ ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২১ জানুয়ারি) উপজেলার শ্রীরামপুর গ্রামে ইউপি সদস্য জিল্লুর রহমান তোতার বাড়িতে ফ্রি চক্ষু ক্যাম্প চলাকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দন্ড দেন। দণ্ডপ্রাপ্ত শাহিন আলম ও স্বপ্না খাতুন সিরাজগঞ্জের উল্লাপাড়া চোখের আলো চক্ষু হাসপাতালের চিকিৎসক।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডু জানান, ফ্রি চক্ষু ক্যাম্প চলাকালে সেখানে গিয়ে তাদের দুজনের সার্টিফিকেট দেখতে চাইলে তারা কম্পিউটার থেকে তৈরি সনদপত্র দেখান। পরে যাচাই-বাছাইয়ে তা জাল প্রমাণ হওয়ায় মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ মোতাবেক তাদেরকে দণ্ড দেওয়া হয়।

স্বাস্থ্য থেকে আরও পড়ুন

সর্বশেষ