তারুণ্যের উৎসব উপলক্ষে নাটোর স্টেডিয়ামে মঙ্গলবার জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করছেন জেলা প্রশাসক আসমা শাহীন। ছবি : নাটোরভিউ২৪
নাটোরে তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল দশটায় নাটোর স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
উদ্বোধনী অনুষ্ঠানে নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হোসাইন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রওশন আলী, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা আখতার জাহান সাথী, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
তারুণ্যের উৎসব উপলক্ষে অনুর্ধ্ব-১৭ বালক ও বালিকা পর্যায়ে ফুটবল প্রতিয়োগিতা অনুষ্ঠিত হচ্ছে।
জেলার সাতটি উপজেলা এবং নাটোর পৌরসভা দলের অংশগ্রহনে টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় বালক ও বালিকা পর্যায়ে অংশগ্রহন করে নাটোর সদর ও লালপুর দল। আগামী ২৪ জানুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
