নাটোরে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন


খেলাধুলা সদর

নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৬:০৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৩৮ অপরাহ্ন

natoreview

নাটোরে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করছেন জেলা প্রশাসক আসমা শাহীন। ছবি : নাটোরভিউ২৪

নাটোরে জেলা পর্যায়ে  প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে। টুর্ণামেন্টে বালক ও বালিকা উভয় পর্যায়ে সাতটি করে উপজেলা দল অংশগ্রহন করছে।

নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় নাটোর স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম নবী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা ফেরদৌস।

বালক বালিকা-উভয় পর্যায়ের উদ্বোধনী খেলায় অংশগ্রহন করে লালপুর উপজেলা এবং বাগাতিপাড়া উপজেলা দল। ১৯ জানুয়ারি বালক ও বালিকা গ্রুপে দুটি করে সেমিফাইনাল এবং  ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

খেলাধুলা থেকে আরও পড়ুন

সর্বশেষ