আব্দুর রাজ্জাক সুরুজ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দ্বিতীয়ার্ধে কাটাখালী ফুটবল একাডেমি বনাম লালপুর খেলায়ার কল্যাণ সমিতির মধ্যে নাটোর শহরের মহারাজা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকালে সোহরাব স্মৃতি সংঘ আয়োজিত ফুটবল খেলায় ট্রাইব্রেকারে ৪-২ গোলে কাটাখালী ফুটবল একাডেমি জয়লাভ করে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম ও পুলিশ সুপার লিটন কুমার সাহা। এসময়সোহরাব স্মৃতি সংঘের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় দলের ক্রিকেটার তাইজুল ইসলাম, ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি সংগঠক রেজাউল করিম রেজা, ক্রীড়া সংগঠক ফরহাদুজ্জামান প্রমুখ।
