নাইম ইসলাম তূর্য। ছবি : সংগৃহীত
বাগাতিপাড়ায় নিজ ঘর থেকে নাইম ইসলাম তূর্য (১৮) নামে কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। বুধবার (১ জানুয়ারি) রাতে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের কামারপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
তূর্য ওই গ্রামের সিএনজি অটোরিকশা চালক মোমিন আলীর ছেলে এবং নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ ও স্বজনরা জানান, বাবা-মাকে সাথে নিয়ে বছরের প্রথম দিনে বুধবার কলেজে যান তূর্য। সেখান থেকে মা নানার বাড়িতে বেড়াতে যান। কলেজ থেকে বাড়ি ফিরলেও তার হদিস না পেয়ে চাচা-চাচিরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক জানান, লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
