বড়াইগ্রামে শহীদ আকিব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন


খেলাধুলা

বড়াইগ্রাম প্রতিনিধি

(১ বছর আগে) ২ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৮:০২ অপরাহ্ন

natoreview

বড়াইগ্রামে বৃহস্পতবিার উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস শহীদ মিকদাদ হোসেন খান আকিব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করছেন। ছবি : নাটোরভিউ২৪

জুলাই বিল্পবের অন্যতম শহীদ মিকদাদ হোসেন খান আকিব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাসানুল বান্না উজ্জল, বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মমিন আলী ও শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম লাড্ডু উপস্থিত ছিলেন।

 


 

খেলাধুলা থেকে আরও পড়ুন

সর্বশেষ