র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সন্ধ্যায় রথবাড়ি এলাকায় গিয়ে শেষ হয়। আনন্দ র্যালিতে সমর্থকরা গানের সঙ্গে নেচে পুরো শহর মাতিয়ে তোলেন।
আয়োজক মেহেদী তালুকদার বলেন, বিশ্বসেরা ফুটবলার মেসির দল আর্জেন্টিনা। এছাড়া দৃষ্টিনন্দন খেলা উপহার দেন এই দলের খেলোয়ারা। তাই এই দলটির প্রতি তার ভালোবাসা থেকে কয়েকজন বন্ধু মিলে এই আয়োজন করেছেন।
অপর আয়োজক লিমন হোসেন বলেন, মেসির শেষ বিশ্বকাপ এটি। আর এবারের বিশ্বকাপ আর্জেন্টিনার ফুটবলাররা মেসিকে উপহার দেবেন। মেসির প্রতি ভালোবাসা থেকে তারা আর্জেন্টিনা দল সমর্থন করেন।
সিহাব হোসেন জানান, তারা শহরের সব সমর্থক একত্রিত হয়েছেন আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসা থেকে। এবারের বিশ্বকাপ আর্জেন্টিনার ঘরে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
