সিংড়ায় শনিবার তেল ব্যবসায়ীকে জরিমানা করছেন ইউএনও মাজহারুল ইসলাম। ছবি : নাটোরভিউ২৪
সিংড়ায় সয়াবিন তেল বাজার থেকে উধাও গুজব ঠেকাতে শনিবার বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের বাজার মনিটরিংয়ে যান ইউএনও। তেলের দাম বেশি রাখা, মূল্য তালিকা না টাংগানো এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার অপরাধে বাজারের ব্যবসায়ী বিপ্লব সাহা, মানিক হোসেন ও বিপুল সাহাকে সতের হাজার টাকা অর্থদন্ড করেন। এসময় বিমল চন্দ্র সাহার গোডাউন থেকে বিপুল পরিমাণে মেয়াদ উত্তীর্ণ লাচ্ছা, চিপস ও ময়দা জব্দ করা হয়।
ইউএনও মাজহারুল ইসলাম বলেন, বাজারে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল মজুত রয়েছে। জনস্বার্থে ভ্রাম্যমান আদালত চলমান থাকবে।
