বাগাতিপাড়ায় মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে গুলি


বাগাতিপাড়া

বাগাতিপাড়া প্রতিনিধি

(১ বছর আগে) ১৭ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ৭:০১ অপরাহ্ন

natoreview

বাগাতিপাড়ায় ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে ফুটো হওয়া থাই গ্লাস (বাঁয়ে)। উদ্ধার হওয়া গুলি ও খোসা। ছবি : নাটোরভিউ২৪

বাগাতিপাড়ায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতির বাড়িতে মধ্যরাতে এলোপাতাড়ি গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ডিসেম্বর) রাত ১টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের জয়ন্তিপুরে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি গুলি এবং ব্যবহৃত সাতটি খোসা উদ্ধার করেছে।

ভুক্তভোগী নেতা আব্দুর রশিদ চৌধুরী দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং জয়ন্তিপুর এলাকার মৃত বদিয়ার রহমানের ছেলে।

বিএনপি নেতা আব্দুর রশিদ চৌধুরী জানান, ঘটনার রাতে পরিবারের ৪ জন সদস্য সবাই গভীর ঘুমিয়েছিলেন। রাত ১টার দিকে হঠাৎ বিকট গুলির শব্দে তাদের ঘুম ভাঙে। গুলির শব্দে আতঙ্কিত হয়ে  পরিবারের সবাই বাড়ির ভেতরে ছুটাছুটি শুরু করেন। কিছুক্ষণ পর গুলি থেমে যায় এবং দুর্বৃত্তরা পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী জয়ন্তিপুর বাজারের নৈশপ্রহরী রুব্বাস আলীর বরাত দিয়ে ওই নেতা আরও জানান, দুই মোটর সাইকেলে ৬ জন দুর্বৃত্ত তার বাড়িতে গুলি চালিয়ে মালঞ্চি বাজারের দিকে চলে যায়। পরে থানা পুলিশকে জানালে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনা স্থল থেকে দুটি তাজা গুলি ও সাতটি গুলির খোসা উদ্ধার করেন। এ ঘটনায় তার বাড়ির থাই গ্লাস ফুটো হয় ও জানালার গ্রিল বাঁকা হয়। এছাড়াও দেয়ালে বেশ কিছু গুলির আঘাতে চিহ্ন বসে। আতঙ্ক ছড়ানোর জন্য তার বসত বাড়িতে কাঁচের জানালায় গুলি চালানো হয়েছে বলে ধারণা বিএনপি নেতা রশিদের। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনার সঙ্গে জড়িতদের  খুঁজে বের করে আইনের আওতায় আনতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমিনুল হক বলেন, খবর পেয়ে রাতেই পুুুুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।