বিচারপতি খায়রুলকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে : দুলু


রাজনীতি নলডাঙ্গা

নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ১৭ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ৬:২৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:০৩ অপরাহ্ন

natoreview

নলডাঙ্গা উপজেলা বিএনপির জনসভায় মঙ্গলবার বক্তৃতা করছেন সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : নাটোরভিউ২৪

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। খায়রুল হক অবসর জীবনে ভালো সুযোগ সুবিধা ও ভালো পদে পদায়নের আশায় শেখ হাসিনাকে খুশি করতে তত্ববধায়ক সরকার বাতিলের রায় দিয়েছিলেন। শেখ হাসিনার কথায় প্রভাবিত হয়ে তিনি ২০১১ সালের ১০মে দেয়া সংক্ষিপ্ত রায় জালিয়াতির মাধ্যমে পরিবর্তন করে বেআইনি ভাবে ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর তত্ববধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার পুর্নাঙ্গ রায় প্রকাশ করেন। তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার জন্যই দেশে আওয়ামী লীগ এত সন্ত্রাস অরাজকতা করতে পেরেছে। আওয়ামী লীগ ফ্যাসিবাদী হয়ে ওঠে এবং দেশের ক্ষমতায় টিকে থাকার জন্য গণহত্যা চালায়। তাই আওয়ামী লীগের করা সব অপরাধের জন্য বিচারপতি খায়রুল হকও সমভাবে দায়ী। তাই তাকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা এখন সময়ের দাবী।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে জেলার নলডাঙ্গা উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

নলডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের পরিচালনায় স্থানীয় রামশার কাজীপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর পৌর বিএনপির আহ্বায়ক এমদাদুল হক আল মামুন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ, ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা বিএনপির নেতা হাফিজুর রহমান ও শরিফুল ইসলাম বুলবুল প্রমুখ।  

জনসভায় দুলু আরও বলেন, আওয়ামী লীগ আমাদের প্রিয় মাতৃভূমিকে অশান্ত করতে চায়, দেশে অশান্তি সৃষ্টি করে তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। ৫আগস্টের পর থেকে দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কোন নেতাকর্মীকে দেখা না গেলেও তারা ফেসবুকে সরব। আত্মগোপনে থেকে তারা ফেসবুকে মিথ্যা প্রচারণা চালিয়ে দেশকে অশান্ত করার অপচেস্টায় লিপ্ত রয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের অফিশিয়াল দলীয় ফেসবুক পেজ থেকেও  প্রতিদিন নিয়ম করে দেশ বিরোধী মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। এ সব বিষয়ে সরকারের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।


 

 

 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ