বাগাতিপাড়ায় শুক্রবার বিএনপির কর্মী সভায় অতিথিরা। ছবি : নাটোরভিউ২৪
বাগাতিপাড়ায় বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের একাংশের আয়োজনে আরাজিমাড়িয়া (ঘোরলাজ) এলাকায় এ সভা হয়।
ওয়ার্ড বিএনপি নেতা আহসান হাবীবের সভাপতিত্বে ও যুবদল নেতা আব্দুস সালাম এবং লালন খানের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদ্য সাবেক মেয়র অধ্যক্ষ একেএম শরিফুল ইসলাম লেলিন। অন্যদের মধ্যে ছিলেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনসার আলী সরকার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম সরকার, ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বাগাতিপাড়া থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হানিফুর রহমান, খোরশেদ আলম, সদ্য সাবেক ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কুদ্দুস, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন শিপলু।
