বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু


বাগাতিপাড়া

বাগাতিপাড়া প্রতিনিধি

(১ বছর আগে) ১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৫:১০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৩৬ অপরাহ্ন

natoreview

বাগাতিপাড়ায় পানিতে ডুবে মারা যাওয়া শাফি’র (ইনসেটে) মায়ের আহাজারি। ছবি : নাটোরভিউ২৪

বাগাতিপাড়ায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে শাফি (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) উপজেলার পাঁকা ইউনিয়নের স্বরাপপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু শাফি ওই এলাকার পিন্টু আলীর ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শিশু শাফি বাড়িতে খেলছিল। দুপুরের পরে কোন এক সময় সবার অলক্ষ্যে বাড়ির সামনে পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ের ওই পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখে। স্বজনরা দ্রুত উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাগাতিপাড়া মডেল থানার ওসি আমিনুল হক বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।