বাগাতিপাড়ায় ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে প্রাণ গেল গৃহবধূর


বাগাতিপাড়া

বাগাতিপাড়া প্রতিনিধি

(১ বছর আগে) ৮ ডিসেম্বর ২০২৪, রবিবার, ৬:৩৫ অপরাহ্ন

natoreview

গ্রিফিক্স : নাটোরভিউ২৪

বাগাতিপাড়ায় ইঁদুর মারার বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে মমতাজ বেগম নামের এক গৃহবধূ প্রাণ হারিয়েছেন। শনিবার (৭ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

মমতাজ বেগম উপজেলার পাঁকা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বাদশা আলীর স্ত্রী।

স্থানীয়রা ও পুলিশ জানায়, সবার অলক্ষ্যে ওইদিন দুপুরে বাড়িতে থাকা বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে ছটফট করতে থাকে। জানতে পেরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে ওই রাতেই সেখানে তিনি মারা যান। প্রাথমিকভাবে ধারনা করা হয়, দীর্ঘদিনের মানসিক সমস্যা থেকে তিনি আত্মহত্যা করেছেন। বাগাতিপাড়া মডেল থানার ওসি আমিনুল হক জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।