নর্থ বেঙ্গল সুগার মিলের মিলের এমডি’র অপসারণ দাবিতে বিক্ষোভ


অর্থ-বাণিজ্য বাগাতিপাড়া

বাগাতিপাড়া প্রতিনিধি

(১ বছর আগে) ৪ ডিসেম্বর ২০২৪, বুধবার, ৮:৪৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:৪৮ অপরাহ্ন

natoreview

বাগাতিপাড়ায় নর্থ বেঙ্গল সুগার মিলের কৃষ্ণা কৃষি খামারের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে বুধবার বিক্ষোভ। ছবি : নাটোরভিউ২৪

বাগাতিপাড়ায় নর্থ বেঙ্গল সুগার মিলের আওতাধীন কৃষ্ণা কৃষি খামারের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা।

সুগার মিলের এমডি ও খামার ইনচার্জের অপসারনে তিনদিনের আলটিমেটাম দেওয়া হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) স্থানীয় জনসাধারণের ব্যানারে উপজেলার লোকমানপুর বাজারে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় এসব কর্মসূচি ঘোষণা করা হয়।

সভা শেষে ওই বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে পাঁকা ইউনিয়ন বিএনপি নেতা অধ্যাপক তবিবুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সভাপতি সুজন মাহমুদের পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ নেকবর হোসেন। অন্যদের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারিকুর রহমান ও রাজু আহাম্মেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা ও সদস্য সচিব শাহরিয়ার মাহমুদ স্বাধীন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আবু নাঈম প্রমুখ।

বক্তারা বলেন, সুগার মিলের আওতাধীন কৃষ্ণা কৃষি খামারের ৩০ একর জমি গত ৩০ নভেম্বর স্থানীয়দের লিজ দেওয়া হয়।  ৩ ডিসেম্বর অদৃশ্য কারণে অবৈধভাবে তা বাতিল করা হয়। এসব অনিয়মের সঙ্গে জড়িত দাবি করে বক্তারা ইনচার্জ খায়রুল ইসলাম এবং নর্থ বেঙ্গল সুগার মিলের এমডি (ব্যবস্থাপনা পরিচালক) খবির উদ্দিন মোল্লার অপসারন এবং ৩০ একর জমির লিজ পুনর্বহালে তিনদিনের আলটিমেটাম দেন। অন্যথায়, নর্থ বেঙ্গল সুগার মিলের মেইন গেটে প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলের হুঁশিয়ারি দেন তারা। তারা আরও বলেন, এর আগে অনিয়মের দায়ে এখান থেকে ইনচার্জ খায়রুল ইসলামকে বদলি করা হয়েছিল। উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে আবারো এখানকার দায়িত্ব দেওয়া হয়েছে।

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

সর্বশেষ