সিংড়া পৌর শহরের কাঁচা বাজার সোমবার মনিটরিং করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। ছবি : নাটোরভিউ২৪
সিংড়া পৌর শহরের কাঁচা বাজার সোমবার ( ২ ডিসেম্বর) বেলা ১১টায় মনিটরিংয়ে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।
বাজারের ক্রেতা ও বিক্রেতার মধ্যে সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন ইউএনও।
এ সময় মূল্য তালিকা নির্দিষ্ট জায়গা ঝুলানো না থাকার অপরাধে রবীন্দ্রনাথ সাহা নামের এক চাল ব্যবসায়ীর দুই হাজার টাকা এবং মেহেরুল ও মিকরাইল নামের দুই কাঁচা সবজি ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষরণ আইনে ৮০০ টাকা অর্থদণ্ড করা হয়।
ইউএনও মাজহারুল ইসলাম বলেন, বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং অব্যাহত থাকবে।
