লালপুরে সাবেক ক্রিড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরণ করছেন মরহুম ফজলুর রহমান পটলের ছেলে ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ও লালপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. ইয়াসির আরশাদ রাজনসহ অতিথিরা। ছবি : নাটোরভিউ২৪
লালপুরে সাবেক ক্রিড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে দুড়দুড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তাহমিদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের পরিচালনায় প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন, মরহুম ফজলুর রহমান পটলের সন্তান ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ও লালপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. ইয়াসির আরশাদ রাজন।
বিশেষ অতিথি ছিলেন, লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনর রশীদ পাপ্পু, পৌর বিএনপি'র আহবায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম গোলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা নান্নু, হামিদুল ইসলাম বাবু, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, থানা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম।
খেলায় এসিকেএস ফুটবল একাডেমি, বাঘা একাদশ নওপাড়া ফ্রেন্ড সার্কেল ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়।
