বাগাতিপাড়ায় রোববার শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল মতবিনিময় সভা। ছবি : নাটোরভিউ২৪
‘শিক্ষার্থীর চোখে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ’ প্রতিপাদ্যে বাগাতিপাড়ায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ নভেম্বর) বাগাতিপাড়া সরকারি কলেজ, বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজ ও জামনগর ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি নিজাম উদ্দিন। অন্যদের মধ্যে ছিলেন নাটোর জেলা ছাত্র দলের সভাপতি কামরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মিনহাজুর রহমান মনির, বাগাতিপাড়া উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সোহেল রানা, সদস্য সচিব শাহারিয়ার মাহামুদ স্বাধীন, বাগাতিপাড়া পৌর ছাত্র দলের আহ্বায়ক মুহাম্মদ মোতালেব আলী পান্না, যুগ্ম আহবায়ক মুরশেদ রহমান, বাগাতিপাড়া সরকারি কলেজ ছাত্র দলের আহ্বায়ক নাঈম ইসলাম, সদস্য সচিব মেহেদী হাসান।
সভায় প্রধান অতিথি বলেন, দেশ দ্বিতীয় স্বাধীনতা লাভের পর থেকে রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। শিক্ষার্থীদের দেশনায়ক তারেক রহমানের দেওয়া ৩১ দফা জানাতে এসেছি। এই দফার মধ্যে সাধারণ মানুষের সব প্রশ্নের উত্তর রয়েছে। এ সময় তিনি বিএনপির ৩১ দফার প্রাসঙ্গিকতা ও রাষ্ট্র সংস্কার করে বিএনপি কেমন রাষ্ট্র জাতিকে উপহার দিতে চায় সে বিষয়েও শিক্ষার্থীদের অবগত করেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ এবং পরে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে বৃক্ষ রোপন করা হয়।
