বাগাতিপাড়ায় ঋণের চেক পেল ১৫ নারী সমবায়ী


বাগাতিপাড়া

বাগাতিপাড়া প্রতিনিধি

(১ বছর আগে) ২ নভেম্বর ২০২৪, শনিবার, ৫:৪৭ অপরাহ্ন

natoreview

বাগাতিপাড়ায় ৫৩তম জাতীয় সমবায় দিবসে শনিবার শোভাযাত্রা। ছবি : নাটোরভিউ২৪

'সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যে বাগাতিপাড়ায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার (২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে বড়াল সভা কক্ষে এক আলোচনা সভায় উপজেলা সমবায় কর্মকর্তা ইবনে জামান মো. ফয়জুল কবির তিতাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল।  বক্তৃতা করেন এসিল্যান্ড সুরাইয়া মমতাজ, সমাজসেবা অফিসার মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে গাভী উন্নয়ন প্রকল্পের ১৫ জন নারী সমবায়ির প্রত্যেককে ১ লাখ টাকা করে ঋণের চেক দেওয়া হয়।