বাগাতিপাড়ায় পৃথক তিন স্থানে বিএনপির কর্মীসভা


রাজনীতি বাগাতিপাড়া

বাগাতিপাড়া প্রতিনিধি

(১ বছর আগে) ৩০ অক্টোবর ২০২৪, বুধবার, ৫:১৬ অপরাহ্ন

natoreview

বাগাতিপাড়ায় বিএনপির কর্মীসভায় বক্তৃতা করছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোশাররফ হোসেন। ছবি : নাটোরভিউ২৪

বাগাতিপাড়ায় পৃথক তিনটি স্থানে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জিগরি প্রাথমিক বিদ্যালয় মাঠে সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে স্থানীয় বিএনপির উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক আব্দুল বাতেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সদস্য-সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন প্রমুখ।

অন্যদিকে গত সোমবার সন্ধ্যায় পাঁকা ইউনিয়ন বিএনপির সভাপতি তবিবুর রহমানের সভাপতিত্বে লোকমানপুর উচ্চ বিদ্যালয় মাঠে এবং রোববার সন্ধ্যায় জামনগরে ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানীর সভাপতিত্বে পৃথক কর্মীসভা অনুষ্ঠিত হয়।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ