চলনবিলের তুলসী নদী রক্ষায় মানববন্ধন


বড়াইগ্রাম গুরুদাসপুর

বড়াইগ্রাম ও গুরুদাসপুর প্রতিনিধি

(১ বছর আগে) ২১ অক্টোবর ২০২৪, সোমবার, ১:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:২৫ অপরাহ্ন

natoreview

বড়াইগ্রাম ও গুরুদাসপুরের ওপর দিয়ে প্রবাহিত তুলসী নদী রক্ষা ও কচুরিপানা পরিষ্কার করে ব্যবহার উপযোগী করার দাবিতে রোববার এলাকাবাসীর মানববন্ধন। ছবি : নাটোরভিউ২৪

চলনবিল অধ্যুষিত বড়াইগ্রাম ও গুরুদাসপুরের ওপর দিয়ে প্রবাহিত তুলসী নদী রক্ষা ও কচুরিপানা পরিষ্কার করে ব্যবহার উপযোগী করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার (২০ অক্টোবর) দুই উপজেলার সীমান্তবর্তী পোয়ালশুরা পাটপাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় সমাজ কল্যাণ যুব সংঘ মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার জেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল ওহাব, চলনবিল প্রেস ক্লাবের সভাপতি আলী আক্কাছ, ব্যবসায়ী এমদাদুল হক ও সমাজসেবক নিখিল চন্দ্র।

এ সময় দ্রুত কচুরিপানা অপসারণে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা বলেন, এক সময় তুলসী নদী ছিলো এলাকার যোগাযোগের প্রধান মাধ্যম।

এ নদী এলাকায় মাছের চাহিদা মিটিয়ে জীববৈচিত্র্য রক্ষায় ভুমিকা রাখতো। সেই নদী এখন নাব্যতা হারিয়ে কচুরিপানা জমে অস্তিত্ব সংকটে পড়েছে। এতে স্থানীয় কৃষক ও মৎস্যজীবিরা চরম বিপাকে পড়েছেন। তাই দ্রুত কচুরিপানা অপসারণসহ নদী রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তার বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কচুরিপানা অপসারণসহ নদী রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।  

 

বড়াইগ্রাম থেকে আরও পড়ুন

সর্বশেষ