নাটোর সদর হাসপাতালের চিকিৎসককে লাঞ্ছিত


স্বাস্থ্য সদর

নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ১৬ অক্টোবর ২০২৪, বুধবার, ৫:১১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৩১ অপরাহ্ন

natoreview

নাটোর আধুনিক সদর হাসপাতালের চিকিৎসককে লাঞ্ছিত করার ঘটনায় চিকিৎসক-নার্সদের মানববন্ধন। ছবি : নাটোরভিউ২৪

নাটোর আধুনিক সদর হাসপাতালের আবসিক চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্তদের ক্ষমা চেয়ে লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি স্বাভাবিক হয়।

নাটোর সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. রবিউল আওয়াল জানান, কান্দিভিটুয়া এলাকার হিটলু ও রুবেল নামে দুই যুবক মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নাটোর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলামরে কক্ষে ঢুকে তাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে।

এ ঘটনাটি বুধবার (১৬ অক্টোবর) সকালে জানতে পারেন চিকিৎসকেরা। এরপরই চিকিৎসকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এ অবস্থায় বেশ কয়েকজন চিকিৎসক তাদের আউটডোর চেম্বারে রুগী না দেখে প্রতিবাদ জানাতে থাকেন। পরে চিকিৎসকদের নিয়ে অভিযুক্ত দুই যুবকের অভিভাবক ও জনপ্রতিনিধিরা হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনায় বসেন। এ সময় যুবকরা ক্ষমা চেয়ে ভবিষ্যতে এমন কাজ না করার শর্তে লিখিত মুচলেকা দিলে হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক হয়। প্রথমবার এমন ঘটনা ঘটায় চিকিৎসকেরা ক্ষমা দৃষ্টিতে দেখছেন বলেও জানান তিনি।



 

স্বাস্থ্য থেকে আরও পড়ুন

সর্বশেষ