সিংড়ায় বিভিন্ন দাবিতে নার্সদের কর্মবিরতি


স্বাস্থ্য সিংড়া

সিংড়া প্রতিনিধি

(১ বছর আগে) ১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ৫:২৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৫৫ অপরাহ্ন

natoreview

একদফা দাবিতে সিংড়ায় নার্সদের কর্মবিরতি। ছবি : নাটোরভিউ২৪

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে সব নন-নার্সিং কর্মকর্তাকে অপসারণ এবং নিয়োগ বিধি ২০১৬ মতে সব পদে নার্সিং কর্মকর্তাদের পদায়নের একদফা দাবিতে সিংড়ায় কর্মবিরতি পালন করেছে।

মঙ্গলবার সকাল ৯ টায় থেকে বেলা ১২ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় চত্বরে এই কর্মবিরতি পালন করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সরা।

কর্মসূচিতে নার্সিং সুপার ভাইজার সখিনা খাতুনের সভাপতিত্বে বক্তৃতা করেন সিনিয়র স্টাফ নার্স মেরিনা পারভীন, হাবিবুর রহমান, মনোয়ারা খাতুন, মুসলিমা খাতুন প্রমুখ।

 

স্বাস্থ্য থেকে আরও পড়ুন

সর্বশেষ