বড়াইগ্রামে পরিবার কল্যাণ সেবা বিষয়ে অ্যাডভোকেসি সভা


স্বাস্থ্য বড়াইগ্রাম

বড়াইগ্রাম প্রতিনিধি

(২ বছর আগে) ২৩ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৬:২৫ অপরাহ্ন

natoreview

অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আতাউর রহমান

"নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার"- প্রতিপাদ্যে ২৫ থেকে ৩০ শে নভেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার  সপ্তাহ উপলক্ষে বড়াইগ্রামে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ অ্যাডভোকেসি সভার  আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আতাউর রহমান। 

বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খুরশিদ আলম, বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিন আলী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্তি গোমেজ, আনসার ভিডিপি কর্মকর্তা খালেদা আক্তার, স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রহমান, এফ পি ও আবুল হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা  মিজানুর রহমান বক্তব্য রাখেন।
 

স্বাস্থ্য থেকে আরও পড়ুন

সর্বশেষ