নলডাঙ্গায় ফসলি জমিতে পুকুর খননের দায়ে একজনের কারাদণ্ড


নলডাঙ্গা

নলডাঙ্গা প্রতিনিধি

(৩ বছর আগে) ২৫ জুন ২০২৩, রবিবার, ১০:২৩ অপরাহ্ন

natoreview

নাটোরে নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের রামশার কাজীপুর পূর্বপাড়াগ্রামে ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খননের অপরাধে এক জনকে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

রবিবার (২৫জুন) দুপুরে সাজাপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে। সরকারি আদেশ অমান্য করে অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন করার অপরাধে তাদের এ সাজা দেওয়া হয়েছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৪ ধারা লঙ্ঘন অপরাধে এ সাজা দেওয়া হয় তাকে। সাজা প্রাপ্তরা হলেন উপজেলার রামশার কাজীপুর পূর্বপাড়া গ্রামের ইদ্রিস আলী ভুট্টো। 

ভ্রাম্যমাণ আদালতের নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেট রোজিনা আক্তার বলেন, সরকারি নির্দেশ ছাড়া অবৈধ ভাবে পুকুর খনন করে আবাদি জমি নষ্ট করার দায়ে তাকে এ সাজা দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়ে দেন তিনি।
 

নলডাঙ্গা থেকে আরও পড়ুন

সর্বশেষ