যুবলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে আত্রাই-নাটোর রুটে সিএনজি চলাচলে বাধা


রাজনীতি নলডাঙ্গা

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

(৩ বছর আগে) ৪ মে ২০২৩, বৃহস্পতিবার, ১০:১৮ অপরাহ্ন

natoreview

যুবলীগ নেতাকে মারপিটের ঘটনায় প্রায় ২ ঘন্টা বন্ধ ছিল নাটোর-নওগাঁ আঞ্চলিক সড়কে সিএনজি অটোরিকশা চলাচল

নাটোরের নলডাঙ্গায় যুবলীগ নেতাকে মারপিটের ঘটনায় প্রায় ২ ঘন্টা বন্ধ ছিল নাটোর-নওগাঁ আঞ্চলিক সড়কে সিএনজি অটোরিকশা চলাচল।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নলডাঙ্গা উপজেলার কুচিয়ামাড়া ব্রিজ এলাকায় নাটোর-নওগাঁ আঞ্চলিক সড়কে স্থানীয় মাধনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের মোটর সাইকেলের সাথে সিএনজি অটোরিকশার ধাক্কা লাগে।
এ ঘটনায় তর্ক বিতর্কের এক পর্যায়ে সিএনজি চালক হাতুড়ি দিয়ে যুবলীগ নেতা সাদ্দামকে আঘাত করে। এসময় উভয় পক্ষের মধ্যে মারপিট শুরু হয়ে যায়।
খবর পেয়ে যুবলীগ কর্মিরা গিয়ে ওই রুটে সিএনজি চলাচল বন্ধ করে দেয়। পরে জেলা সিএনজি অটোরিকশা মালিক সমিতির সাথে সমঝোতার পর দুপুর ১টায় শুরু হয় সিএনজি চলাচল।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ