লালপুরে জাতীয় কৃষক সমিতির সভাপতি হাফিজুর-সম্পাদক বাবু


অর্থ-বাণিজ্য লালপুর

লালপুর প্রতিনিধি

(২ বছর আগে) ৪ মে ২০২৩, বৃহস্পতিবার, ১০:১২ অপরাহ্ন

natoreview

নাটোরের লালপুরে ৯ দফা দাবী আদায়ের লক্ষ্যে জাতীয় কৃষক সমিতির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি সম্মেলনে হাফিজুর রহমানকে সভাপতি ও বাবুকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার (৪ মে ) বেলা ১২টার দিকে উপজেলায় গোপালপুর কড়ই তলা পার্টি অফিস চত্বরে উপজেলার জাতীয় কৃষক সমিতির প্রতিনিধি সম্মেলনে হাফিজুর রহমানের সভাপতিত্বে ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নাটোর জেলা ওয়ার্কাস পার্টির  সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই কমিটি ঘোষনা করেন।

এসময় উপস্থিত ছিলেন থানা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক মতিউর রহমান, জেলা ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, থানা যুব মৈত্রীর সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি অধ্যক্ষ ইব্রাহিম খলিল পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করেন এবং হাফিজুর রহমান কে সভাপতি ও বাবু কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন।
 

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

সর্বশেষ