বাগাতিপাড়ায় কৃষক সমিতির কমিটি গঠন


অর্থ-বাণিজ্য

বাগাতিপাড়া প্রতিনিধি

(২ বছর আগে) ৪ মে ২০২৩, বৃহস্পতিবার, ১০:০৮ অপরাহ্ন

natoreview

জাতীয় কৃষক সমিতির উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়

নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় কৃষক সমিতির উপজেলা শাখার ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার ( ৪ মে) কৃষক সমিতির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
এতে বলা হয়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাদীকে সভাপতি এবং আ. আলীমকে সাধারন সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়েছে। উপজেলা পরিষদের মিলনায়তনে বুধবার উপজেলা কৃষক সমিতির এক প্রতিনিধি সভা শেষে ৩৫ সদস্য বিশিষ্ট ওই নতুন কমিটি ঘোষনা করা হয়। 
সম্মেলনে আব্দুল হাদীর সভাপতিত্বে এবং আব্দুল আলীমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় নেতা ইব্রাহিম খলিল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা কমিটির সাধারন সম্পাদক আব্দুল করিম, ওয়ার্কারস পার্টির উপজেলা সভাপতি আজিজুর রহমান, মশিউর রহমান মানিক প্রমুখ।
 

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

সর্বশেষ