নলডাঙ্গায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করে র্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা
নাটোরের নলডাঙ্গায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী উপহার হিসেবে প্রদান করেছে র্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা। আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বাঁশিলা উত্তরপাড়া গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৪ টি পরিবারের মাঝে এই উপহার সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র্যাব-৫, সিপিসি -২ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি ফরহাদ হোসেন, এএসপি তৌফিক হাসান, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম, মাধনগর ইউনিয়নের চেয়ারম্যান্যার আব্দুল জব্বারসহ অন্যান্যরা।
প্রত্যেক পরিবারের মাঝে দেওয়া প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ২কেজি আটা, ২ কেজি চিড়া, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি পেঁঁয়াজ , ২৫০ গ্রাম গুড়া দুধ, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ৫০ গ্রাম হলুদ গুড়া ও ৫০ গ্রাম মরিচের গুড়া।
এর আগে সোমবার সন্ধ্যায় নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারে মাঝে নগদ ১০ হাজার টাকা,শাড়ি-লঙ্গি,এক বান্ডিল টিন ও ৩ হাজার টাকার চেক বিতরন করেন।
উল্লেখ্য গত ২৩ এপ্রিল রবিবার বিকালে নলডাঙ্গা উপজেলার বাঁশিলা উত্তরপাড়া গ্রামের কৃষক খলিলের বাড়ীর রান্নার চুলার আগুন থেকে আগুন ছড়িয়ে পড়ে ২৪টি বাড়ি এবং মালামাল সম্পূর্ণভাবে ভস্মীভুত হয়। এর পর নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভুঞা, পুলিশ সুপার সাইফুর রহমান,স্থানীয় উপজেলা প্রশাসন সহয়তা নিয়ে পাশে দাড়িয়েছেন।
