গুরুদাসপুরে প্রবীণদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান


উদ্যোগ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

(৩ বছর আগে) ৪ মার্চ ২০২৩, শনিবার, ২:০৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৩২ অপরাহ্ন

natoreview

প্রবীণ জনগোষ্ঠীর শারিরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নয়ন, সুন্দর ও সুস্থ্য জীবন চর্চায় নাটোরের গুরুদাসপুরে বিনামূল্য স্বাস্থ্যসেবায় অনুষ্ঠিত হয়েছে হেলথ ক্যাম্প কর্মসূচি। 
শুক্রবার (৩ মার্চ) সকাল ১০ টা থেকে উপজেলার খুবজীপুরে অধ্যক্ষ আব্দুল হামিদ কমপ্লেক্সে ভবনে আলোচনা সভার মধ্যে দিয়ে স্কুল এ্যান্ড কলেজ মাঠে এলডারলি কেয়ার বাংলাদেশের আয়োজনে ও স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব সাইদুর রহমানের তত্ত্বাবধানে ওই ফ্রি স্বাস্থ্য কর্মসূচি শুরু হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন মাননীয় প্রধান মন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ড. সিরাজ । এ সময় গুরুদাসপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবনী রায় এবং গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সকাল থেকেই নানা সমস্যা নিয়ে বিভিন্ন বয়সী নারী-পুরুষ সেবাপ্রার্থীরা রেজিস্ট্রেশন করে ভিড় করতে থাকেন আলাদা আলাদা স্বাস্থ্য সংশ্লিষ্ট ক্যাম্পে। যেসব ক্যাম্পে দেশের সুনাম ধন্য চিকিৎসকেরা চিকিৎসা প্রদান করেন।

হেলথ ক্যাম্পে চিকিৎসা নিয়ে খুবজীপুর এলাকার আব্দুল জব্বার, মমেনাসহ প্রায় দশজন সেবাগ্রহীতা জানালেন, তাদের কোনো টাকা-পয়সা লাগেনি। বিনামূল্যে ডাক্তারেরা দেখছেন তাদের। এছারা প্রবীণ স্বাস্থ্য কার্ডে নানা সুযোগ-সুবিধা পাচ্ছেন তারা। 
গুরুদাসপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম বলেন, “গুরুদাসপুরের মানুষের আত্মমানবতার সেবাতেই এই স্বাস্থ্য কার্যক্রম। প্রবীণদের স্বাস্থ্য কার্ড করে দেওয়া হয়েছে, কার্ড অনুযায়ী তারা ১ থেকে দেড় হাজার টাকা পাচ্ছেন, প্রয়োজনীয় ঔষধ পাচ্ছেন। গ্রামের অস্বচ্ছল, অসহায়, দুস্থদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্যই এই উদ্যোগ।“ 
মানুষের সেবায় কষ্ট লাঘবে গুরুদাসপুরে এমন প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে জানিয়ে স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব সাইদুর রহমানের বলেন, “আমাদের দেশের প্রতি চারজনের মধ্যে একজন বৃদ্ধ কিন্তু পরিবারের সবথেকে বঞ্চিত এবং অবহেলিত এই সকল প্রবীনরাই, তারা প্রত্যেকেই কোন না কোন ছোট বড় রোগে আক্রান্ত অথচ তাদের চিকিৎসার জন্য পরিবার তেমন খরচ করতে চায়না বা উন্নতর চিকিৎসার জন্য শহরে নিতে চায় না।  তাই এই প্রবীণ জনগোষ্ঠীর কথা চিন্তা করেই আমরা এ ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এবং বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের ১১টি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক দল এসেছেন এখানে। এখানে ৭০০ এর বেশী মানুষ চিকিৎসা নিতে নাম অন্তর্ভুক্ত করেছেন।এখান থেকে যারা চিকিৎসা নেবেন, তাদের যদি পরীক্ষা-নিরীক্ষার জন্য ব্যবস্থাপত্র দেয়া হয় সেটিও বিনামূল্যে করার ব্যবস্থা করা হয়েছে।“ 

উদ্যোগ থেকে আরও পড়ুন

সর্বশেষ