সদর হাসপাতালে রোগীদের ভীড়


স্বাস্থ্য সদর

নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৯ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ৯:৩৫ পূর্বাহ্ন

natoreview

নাটোর সদর হাসপাতাল এখন ২৫০ শয্যার হাসপাতাল। এতে রোগীদের ভীড় বেশি। কিন্তু প্রয়োজনের তুলনায় জনবল কম। পদ খালি ১৫ জন চিকিৎসকসহ ৬৩টি পদে জনবল।  রয়েছে চিকিৎসক স্বল্পতা।  বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের ৪ থেকে ৫ ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

২৫০ শয্যার নাটোর সদর হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন দেড় হাজার রোগী চিকিৎসা নিতে আসেন। চিকিৎসা নিতে এসে রোগীদের ৪ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। দীর্ঘ লাইনের কারণে চিকিৎসা নিতে আসা বয়স্কদের সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে।

নাটোর সদর হাসপাতালের কনসালট্যান্ট (মেডিসিন) ডা. মো. রবিউল আওয়াল বলেন, হাসপাতালে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ রোগী দেখতে হয়।


নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার রায় বলেন, ১৯৯৫ সালের ২০ জুন ৫০ শয্যার হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত করা হয়। ৫০ শয্যার ২০৭ পদের মধ্যে ১৪৪ জন কর্মরত। এর মধ্যে ১৫ জন চিকিৎসকসহ ৬৩টি পদে জনবল নেই।

ডা. পরিতোষ কুমার রায় বলেন, চলতি বছরের এপ্রিলে স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন ৬৬টি পদ সৃষ্টি করেছে। তবে নতুন সৃষ্টি হওয়া পদে ২৫ জন চিকিৎসক রয়েছেন। নতুন পদের লোকবল না আসা পর্যন্ত পরিস্থিতির উন্নতি হবে না।

গত বছরের ১৫ সেপ্টেম্বর ১০০ শয্যা থেকে হাসপাতালটি ২৫০ শয্যা করা হয়।

 

স্বাস্থ্য থেকে আরও পড়ুন

সর্বশেষ