ছবি : নাটোরভিউ২৪ গ্রাফিক
লালপুরে ধানের শীষের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণার অভিযোগে ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাে জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের চার নেতাকে বহিষ্কার করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
মঙ্গলবার (১০ফেব্রুয়ারি) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নাটোর-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের বিরুদ্ধে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণসহ সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. মতিউর রহমান, নাটোর জেলা ছাত্রদলের সহসভাপতি মো. এনামুল হক (বিদ্যুৎ), লালপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মঞ্জুর রহমান রয়েল এবং যুগ্ম আহ্বায়ক মো. সাকিব হাসানকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
