নাটোর-১ আসনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবুল কালামের ব্যানার পুড়িয়ে দিয়েছে দুর্বত্তরা। ছবি : নাটোরভিউ২৪
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ক্রমেই উত্তপ্ত হচ্ছে নির্বাচনি মাঠ। লালপুর উপজেলার পাঁচ স্থানে বিএনপি-জামায়াতের একাধিক ব্যানার-ফেস্টুন পোড়ানো ও ছেঁড়ার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার উপজেলার বুধিরামপুর ও জোতদৈবকী এলাকায় বিএনপির ধানের শীষের একাধিক ব্যানার-ফেস্টুন পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া উপজেলার গোপালপুর পৌর এলাকার মহিলা ডিগ্রি কলেজ মোড় এলাকা, ভাটপাড়া এলাকা, উত্তর নুরুল্লাপুর বালুরঘাট এলাকায় জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের একাধিক ব্যানার-ফেষ্টুন পুড়িয়েছে দুর্বৃত্তরা।
লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু বলেন, ধানের শীষের গণজোয়ার দেখে একটি মহল আতঙ্কিত হয়ে পরিকল্পিতভাবে নির্বাচনি পরিবেশ নষ্ট করতে বিএনপির ধানের শীষের প্রার্থী ফারজানা শারমিন পুতুলের ব্যানার পুড়িয়ে দিয়েছে।
