লালপুরে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের পক্ষে গণমিছিল। ছবি : নাটোরভিউ২৪
লালপুরে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের পক্ষে ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে অনুষ্ঠিত এ গণমিছিলে নারী-পুরুষ, শিশু, বৃদ্ধসহ হাজার হাজার মানুষ অংশ নেন। ফারজানা শারমিন পুতুল এর নেতৃত্বে গণমিছিলে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও বিলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, গোপালপুর পৌর বিএনপি’র সাবেক আহবায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম গোলাম, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ রঞ্জু, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, কাজী মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মো. হায়দার আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল রবি, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাস্টার, সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান কিরন, শাহিনুর রহমান, এবি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আবেদ আলী,
কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান মুক্তি, মহব্বত আলী মেম্বার, আব্দুল বারী মাস্টার, গোলাম মোস্তফা তুহিন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান বাপ্পি, হাবিবুল বাশার, মাইনুল ইসলাম, মিন্টু আলী, জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান রবিন প্রমুখ।
